সারাদেশ

বাউফলের নওমালায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:১৩:৩১ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ২২ ফেব্রুয়ারি বাউফল উপজেলা বিএনপির সমাবেশ উপলক্ষে আজ রোববার (১৬ ফেব্রুয়ারি২০২৫) বিকাল ৪ টার নওমালা নেছারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ক্লাস রুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আবুল হোসেন মাস্টার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসান মাহমুদ মঞ্জু, পৌর বিএনপি’র দপ্তর সম্পাদক আবুল বসার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ পঞ্চায়েত, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ হিরন জোমাদ্দার, নওমালা ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আজাহার মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ মোয়াজ্জেম, ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল হক, ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক এরশাদ, যুবদল নেতা জহিরুল ইসলাম মিনা প্রমুখ।
প্রস্তুতি সভায় আগামী ২২ই ফেব্রুয়ারি সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে বাউফল পাবলিক মাঠে বিএনপির সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়।
এ সময় প্রস্তুতি সভা সঞ্চালনা করেন সাবেক উপজেলা ছাত্রদল নেতা মোঃ হোসেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST