সারাদেশ

বিকাল ৩টার মধ্যে সংসদ বিলুপ্তের আল্টিমেটাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম

  প্রতিনিধি ৬ আগস্ট ২০২৪ , ২:১২:২৮ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স রিপোর্ট:
আজ মঙ্গলবার বিকাল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বেলা সোয়া ১২টার দিকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরেও ফ্যাসিস্ট হাসিনার সংসদ বিলুপ্ত করা হয়নি।
আজ (মঙ্গলবার) বিকাল ৩টার মধ্যে সংসদ ভাঙা না হলে আগামীকাল (বুধবার) কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিপ্লবী ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।

দৈনিক একাত্তরের পাতা /স

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST