জাতীয়

সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামাল গ্রেফতার

  প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২৪ , ১২:১৩:৩৪ প্রিন্ট সংস্করণ

দৈনিক একাত্তরের পাতা ডেক্স:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতারের পর ঢাকায় আনা হচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মোস্তাফা কামালের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST