প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৬ , ১:০৯:২৪ প্রিন্ট সংস্করণ
নরসিংদী প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে নরসিংদীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টায় নরসিংদী শিল্পকলা একাডেমিতে নরসিংদী জেলা ছাত্রদলের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। প্রধান বক্তা ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তোফাজ্জল হোসেন মাস্টার। এছাড়া জেলা বিএনপি, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা তুলে ধরেন। পরে বেগম খালেদা জিয়ার জান্নাতুল ফেরদৌস কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নরসিংদী জেলা ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।












Design & Developed by BD IT HOST