সারাদেশ

৩১তম বিসিএস পুলিশ ব্যাচ অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়াউল হক ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২৬ , ১০:৪৯:১২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:
৩১তম বিসিএস পুলিশ ব্যাচ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জিয়াউল হক এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. নাজিম উদ্দিন আল আজাদ।
আজ বুধবার (১২ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় ৩১তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশন নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করে। ৩১তম বিসিএসের পুলিশ কর্মকর্তাদের প্রত্যক্ষ ও সরাসরি ভোটের মাধ্যমে এই নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।
ব্যাচের পুলিশ কর্মকর্তাদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নতুন কমিটি নির্বাচিত হওয়ায় পুরো মহলে এক ধরনের উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
নবনির্বাচিত এই কমিটি ৩১তম বিসিএস ব্যাচের পুলিশ কর্মকর্তাদের পেশাগত স্বার্থ রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, কল্যাণ সাধন এবং পদোন্নতিসহ নানা বিষয়ে কার্যকর ভূমিকা রাখবে বলে জোরালো প্রত্যাশা ব্যক্ত করেছেন ব্যাচের অন্যান্য কর্মকর্তারা।
সংশ্লিষ্টদের মতে, এই নতুন নেতৃত্বের মাধ্যমে ব্যাচের কর্মকর্তাদের বিভিন্ন যৌক্তিক দাবিদাওয়া ও সমস্যা আরও সুশৃঙ্খল ও সমন্বিতভাবে তুলে ধরা সম্ভব হবে। পাশাপাশি অ্যাসোসিয়েশনের সার্বিক কল্যাণমূলক কার্যক্রম আরও বেশি গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST