সারাদেশ

বাউফলে গৃহবধূকে হত্যার অভিযোগ

  প্রতিনিধি ২২ আগস্ট ২০২৪ , ১:৪৯:১২ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
যৌতুক না পেয়ে সাহেরা বেগম (২২) নামের এক গৃহবধূকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন নিহতের বাবা আব্দুর রহিম।
মঙ্গলবার (২০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মৌচাকে একটি ভাড়া বাসায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
উত্তাল বঙ্গোপসাগরে ট্রলারডুবি, জীবিত উদ্ধার ১৫ জেলে
বুধবার (২১ আগস্ট) সকাল ৭টার দিকে পটুয়াখালী বাউফল উপজেলার পূর্বকালাইয়া গ্রামে মরদেহ নিয়ে আসেন স্বামী ও তার পরিবারের লোকজন। তড়িগড়ি করে মরদেহ দাফনের চেষ্টা করলে স্থানীয়রা বাঁধা দেয়। এসময় অভিযুক্ত স্বামীকে আটক করে মারধরও করেন উত্তেজিত জনতা।
নিহত গৃহবধূ সাহেরা বেগম বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের পূর্বকালাইয়া গ্রামে আব্দুর রহিমের মেয়ে। আর অভিযুক্ত স্বামীর নাম মো. রেজাউল। একই ইউনিয়নের আয়নাবাজ কালাইয়া গ্রামের নুরু হাওলাদারের ছেলে তিনি।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST