সারাদেশ

বাসের ধাক্কায় অটোরিকশা উলটে প্রাণ গেল চাচা-ভাতিজার

  প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৬ , ৭:২৭:১৪ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
বগুড়ার আদমদীঘিতে অজ্ঞাত বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উলটে রফিকুল ইসলাম (৪২) ও তার ভাতিজা রাসেল মোল্লা (৩৫) নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার বড় আখিড়া চারমাথা মোড়ে বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার আরজিপাড়া আঁচলাই গ্রামের তফছের আলী প্রামাণিকের ছেলে রফিকুল ইসলাম ও তার ভাতিজা একই গ্রামের আব্দুল হামিদের ছেলে রাসেল মোল্লা। আহত ব্যক্তি একই গ্রামের ফজলুল প্রামাণিকের ছেলে মিজু আহম্মেদ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে হতাহতরা শিবগঞ্জ থেকে অটোরিকশায় নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি হাটে কচুর বীজ কেনার জন্য যাচ্ছিলেন। সকাল সোয়া ৮টার দিকে প্রচন্ড কুয়াশার মধ্যে অটোরিকশাটি আদমদীঘির বড় আখিড়া চারমাথা মোড়ে পৌঁছায়। এ সময় পেছনে থাকা নওগাঁগামী অজ্ঞাত বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে ম-চড়ে উলটে যায়। এ সময় ঘটনাস্থলেই রফিকুল ইসলাম ও তার ভাতিজা রাসেল মোল্লার মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ আহত মিজু আহম্মেদকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আদমদীঘি থানার ওসি আতাউর রহমান জানান, লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST