প্রতিনিধি ৫ মে ২০২৬ , ১২:০৬:১২ প্রিন্ট সংস্করণ
ইবি প্রতিনিধি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আগামী বছর চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে এবং প্রতিটি বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে খেলাধুলা আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায়েও খেলাধুলাকে ছড়িয়ে দেওয়া সম্ভব। তরুণ প্রজন্মকে ডিভাইস আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। পাবলিক-প্রাইভেট সকল বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া বিভাগ চালু করার উদ্যোগ নেওয়া হবে। উপজেলা পর্যায়ে ক্রীড়া কর্মকর্তা নিয়োগের মাধ্যমে ক্রীড়াকে অগ্রাধিকার দেওয়া হবে।
সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমএ ইয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। গেস্ট অব অনার হিসেবে ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ।
এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, খেলোয়াড় ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতা ২৫-২৬ শুরু হয়েছে। এবারের আসরে মোট ৩০টি ইভেন্টে দেশের ২১টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে। প্রতিযোগিতা আগামী ৬ মে পর্যন্ত চলবে।


















Design & Developed by BD IT HOST