ঢাকা

ধর্ষণে ব্যর্থ হয়ে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম

  প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৬ , ৯:১৮:৫৭ প্রিন্ট সংস্করণ

গজারিয়া মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। পরে ক্ষুব্ধ জনতা দুই অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হোগলাকান্দি গ্রামে খবির মিয়ার ছেলে শাহজালালের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গৃহবধূ অভিযোগ করেন, পূর্বশত্রুতার জের ধরে এলাকার চিহ্নিত মাদকাসক্ত ও চুরির ঘটনায় অভিযুক্ত শাহ আলম জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তিনি বাধা দিলে শাহ আলম ও তার ভাই সাজুল অতর্কিত হামলা চালিয়ে তাকে ও তার স্বামীকে মারধর করে গুরুতর আহত করে।
আহত স্বামী ও তার স্ত্রী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর অভিযুক্ত শাহ আলম ও তার ভাই সাজুল ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে নিজেদের শরীরে আঘাতের চিহ্ন সৃষ্টি করে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে ক্ষুব্ধ নারী-পুরুষ ও যুবকরা তাদের আটক করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটক শাহ আলম ও সাজুলকে হেফাজতে নেয়।
স্থানীয়দের দাবি, শাহ আলম ও সাজুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদকাসক্ত, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। সম্প্রতি একটি গরু চুরির ঘটনাতেও তাকে স্থানীয়রা আটক করেছিল। এছাড়া দুই পরিবারের মধ্যে জমিসংক্রান্ত বিরোধও দীর্ঘদিন ধরে চলে আসছে।
গজারিয়া থানার ওসি হাসান আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে থানায় নিয়ে এসেছে। পূর্বশত্রুতার জের ধরে সংঘর্ষে উভয়পক্ষের লোকজন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST