প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৬ , ২:৫২:২৫ প্রিন্ট সংস্করণ
বাউফল প্রতিনিধি:
পটুয়াখালী-২ (বাউফল) আসনের সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক এবং সাবেক সামরিক কর্মকর্তা উইং কমান্ডার (অবঃ) খ ম মসিউর রহমান লাবলু।
পহেলা বৈশাখ উপলক্ষে এক বাণীতে তিনি বাউফল উপজেলার সকল নাগরিকসহ দেশ-বিদেশে অবস্থানরত বাঙালিদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। অতীতের সকল গ্লানি মুছে ফেলে আমরা যেন একটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাউফল গড়তে পারি, এটাই হোক আমাদের আজকের অঙ্গীকার।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এবং বাঙালির চিরায়ত ঐতিহ্যকে লালন করে আগামী দিনে বাউফলের উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যেতে চান।
উল্লেখ্য, উইং কমান্ডার (অবঃ) মসিউর রহমান লাবলু দীর্ঘদিন ধরে পটুয়াখালীর বাউফল উপজেলার সাধারণ মানুষের কল্যাণে সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তার এই শুভেচ্ছা বার্তাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। নববর্ষের এই আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়, তিনি সেই প্রত্যাশা ব্যক্ত করেন।


















Design & Developed by BD IT HOST