প্রতিনিধি ৩০ মার্চ ২০২৬ , ৭:৪৮:৫৫ প্রিন্ট সংস্করণ
বরিশাল প্রতিনিধি:
বরিশাল: আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত বাউফল ব্লাড ডোনার সোসাইটি’র বরিশাল বিভাগীয় কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে যোগ্য ও উদ্যমী সদস্যদের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব প্রদান করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: সোহাগ খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোসা: জেসমিন আক্তার।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি সারামণি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব তুহিন, সাংগঠনিক সম্পাদক মুন্তাহা রহমান, দপ্তর সম্পাদক স্বপন সরদার, প্রচার সম্পাদক মাইশা আক্তার, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মানসুর ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক রিয়াজ মাহমুদ, ব্লাড ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম এবং পরিবেশ বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন।
গত ২৯ মার্চ (রবিবার) বিকাল ৩ ঘটিকায় বরিশালের ঐতিহ্যবাহী বেলস্ পার্কে সংগঠনের নবগঠিত বিভাগীয় কমিটির সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রাব্বি হোসেন রাজু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশ সদস্য মোসা: রুমানা পারভীন। এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শাওনিন স্নেহা, তৌসিফ তানভীর, জিহাদ শিকদার ও তাসমিয়া ইসলাম।
সাংগঠনিক আলোচনা ও দিকনির্দেশনা: সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও সুশৃঙ্খল, গতিশীল ও মানবিক সেবামূলক ধারায় পরিচালনার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে রক্তদান কার্যক্রমকে সম্পূর্ণ স্বচ্ছ ও দালালমুক্ত রাখা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত সকল নেতৃবৃন্দ ও সদস্যরা মানবতার সেবায় নিবেদিত থেকে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সভাটি শেষ হয় সংগঠনের মূল স্লোগান— “মানবতার সেবায় ঐক্যবদ্ধ — রক্তদান হোক জীবনের মূল বন্ধন-এর প্রতিধ্বনি তুলে।


















Design & Developed by BD IT HOST