প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৬ , ১:২০:০০ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:

জন দুর্ভোগ লাঘবে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের পক্ষ থেকে একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি২০২৬) ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নতুন হাট বাজার সংলগ্ন এলাকায় এই সংস্কার কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীল আল আমিন খান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগ কমাতে জামায়াতে ইসলামী সর্বদা পাশে আছে এবং থাকবে। তারই ধারাবাহিকতায় আজ এই রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজ সম্পন্ন হলে এলাকার ব্যবসায়ী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধান হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নওমালা ইউনিয়ন সভাপতি মাওলানা মকবুল,মাওলানা জাকির হোসেন সাধারণ সম্পাদক, ৬নং ওয়ার্ড সভাপতিসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয় বাসিন্দারা জামায়াতের এই জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।


















Design & Developed by BD IT HOST