প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৫ , ৭:২৩:০২ প্রিন্ট সংস্করণ
স্পোর্টস ডেস্ক:
আসন্ন এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা। এই টুর্নামেন্ট দিয়ে দিয়ে শ্রীলংকা দলে ফিরেছেন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
বাংলাদেশের বিপক্ষে সিরিজে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ার পর মাঠের বাইরে চলে যান তিনি।
বাংলাদেশের কাছে সিরিজ হারা দলের চার সদস্যকে এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ দিয়েছে শ্রীলঙ্কা। বাদ পড়া ক্রিকেটাররা হলেন- অভিষ্কা ফার্নান্ডো, দিনেশ চান্ডিমাল, জেফরি ভান্ডারসে ও ঈশান মালিঙ্গা। নতুন করে দলে এসেছেন ব্যাটার নুয়ানিদু ফার্নান্ডো ও কামিল মিশারা, আর ফাস্ট বোলার দুশমন্থা চামিরা।
এদিকে হাসারাঙ্গা ফিরলেও দলে জায়গা হয়নি অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুসের। এ বছর তিনি টেস্ট থেকে অবসর নিয়েছেন, যদিও সাদা বলের ক্রিকেটে খেলতে আগ্রহী ছিলেন।
এশিয়া কাপে লংকানদের ফাস্ট বোলিং অপশনে ফিরেছেন চামিকা করুনারত্নে, আর পেস বোলিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন দাসুন শানাকা।
দলে আরও রয়েছেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার দুনিথ ওয়াল্লালাগে। এর অর্থ হলো- এশিয়া কাপে শ্রীলংকার হাতে থাকবে তিনজন প্রধান স্পিন অপশন- হাসারাঙ্গা, মাহিশ থিকশানা ও ওয়েল্লালাগে।
শ্রীলংকার প্রথম ম্যাচ ১৩ সেপ্টেম্বর, বাংলাদেশের বিপক্ষে। এর আগে তারা ২০২৩ সালের এশিয়া কাপের ফাইনালে উঠেছিল এবং ২০২২ সালের আসরটি জিতেছিল।

শ্রীলংকা দল
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুসল মেন্ডিস, কুশল পেরেরা, নুওয়ানিদু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়াল্লালাগে, চামিকা করুনারত্নে, মাহিশ থিকসানা, দুশমান্থ চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুসারা, মাথিসা পাথিরানা












Design & Developed by BD IT HOST