সারাদেশ

হবিগঞ্জ মাধবপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য : কিশোরীর আত্মহত্যা

  প্রতিনিধি ১০ জুলাই ২০২৫ , ৯:২২:০৬ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জ প্রতিনিধি:
মাধবপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ফারজানা আক্তার প্রীতি (১৬) নামের এক ছাত্রী।
সে উপজেলার আদাঐর ইউনিয়নের নজরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের মেয়ে এবং গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর প্রীতি জানতে পারে, সে উত্তীর্ণ হতে পারেনি। এরপর মানসিকভাবে ভেঙে পড়ে এবং বসতঘরের বারান্দায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST