প্রতিনিধি ৩০ জুন ২০২৫ , ১১:২৬:২৫ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলের নওমালা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জমি থেকে স্থাপনা উচ্ছেদ করেছে সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ড ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় , বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার যায়গা সুমন করিকর জোর করে সরকারি হাসপাতালের জমি দখল করে দোকান ঘর নির্মাণ করেন। তাকে একাধিক বার স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে, তা সরিয়ে নেয়নি।
সোমবার (৩০ জুন ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে ওই জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট প্রতীক কুমার কুন্ড, সার্ভেয়ার কামরুল হাসান ও বাউফল থানার পুলিশের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ড বলেন, নওমালা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মোট জমির পরিমাণ ৪৫ শতাংশ, প্রতিষ্ঠানের দখলে আছে ৪৪ শতাংশ সেই জমিতে জোর করে দোকান ঘর তোলেন সুমন কারিকর নামের একজন ওই জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এ ব্যাপারে সুমন করিকর বলেন এই জমি আমাদের পৈত্রিক সম্পত্তি আমি দীর্ঘদিন ভোগ দখল করে আসছি। আমি ওই যায়গায় একটা দোকান ঘর তুলি।
ওই জমি দাগ ৫২৬৯ নং আমরা ৫৩ শতাংশ জমি পাব। ওই জমি নিয়ে দীর্ঘদিন মামলা নং ৩০৭-২১ চলমান। আমাকে কোনো নোটিশ না দিয়ে আমার স্থাপনা ভেঙে দেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ড।
তিনি আরো বলেন হসপিটালের জায়গা ও আমাদের পৈতৃক সম্পত্তি দখল করে আছেন ক্ষমতাশীল ব্যক্তিরা।
আমি ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি আমি এর সঠিক সমাধান চাই।


















Design & Developed by BD IT HOST