সারাদেশ

রায়গঞ্জে প্রথমবারের মতো শুরু হয়েছে কুটির শিল্প ও বাণিজ্য মেলা

  প্রতিনিধি ৩০ জুলাই ২০২৬ , ৬:১৭:৪৮ প্রিন্ট সংস্করণ

মো. সিমান্ত তালুকদার, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষীকোলা তাঁতপুকুর মাঠে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘রায়গঞ্জ কুটির শিল্প ও বাণিজ্য মেলা–২০২৬’। রায়গঞ্জে এটিই প্রথম কোনো কুটির শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন।
রায়গঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সার্বিক সহযোগিতায় এবং কুষ্টিয়ার ‘ফাইভ স্টার গ্লোবাল ইভেন্টস ম্যানেজমেন্ট,এর ব্যবস্থাপনায় এই মেলা পরিচালিত হচ্ছে। মেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন ভিপি আইনুল হক। এছাড়া, স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে মেলা প্রাঙ্গণে বিভিন্ন আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
মেলা ঘুরে দেখা যায়, এখানে ক্রেতা-দর্শনার্থীদের জন্য বসেছে নানা ধরনের পণ্যের সমাহার। শিশুদের খেলনা, ফাস্টফুড ও বিভিন্ন খাবারের দোকান, নিত্যপ্রয়োজনীয় পণ্য, পোশাক এবং কুটির শিল্পের আকর্ষণীয় সামগ্রী নিয়ে সাজানো স্টলগুলো দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে।
স্থানীয়রা জানান, এমন একটি আয়োজন এই প্রথম হওয়ায় প্রতিদিন মেলা প্রাঙ্গণে বিভিন্ন বয়সের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

আরও খবর

Sponsered content

আরও খবর: সারাদেশ

দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন চলবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে

এনডিটিভির প্রতিবেদন,টানাপোড়েন সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী ভারত

বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব, সংসদ সদস্য খায়রুল কবির খোকন সাহেবের কাছ থেকে সম্মাননা পেলেন মেধাবী শিক্ষার্থী

মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১দিনব্যাপী কালচারাল ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলাদেশের বীমা খাতকে বিশ্বমানের করতে কঠোর সংস্কারের ঘোষণা- অর্থমন্ত্রী’র

সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

Design & Developed by BD IT HOST