বরিশাল

বাউফলে পৃথক ভাবে বিএনপির ৩ গ্রুপের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  প্রতিনিধি ৭ নভেম্বর ২০২৫ , ৯:১৪:০২ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে বিএনপির ৩ গ্রুপের পৃথক ভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

আজ ( ৭ নভেম্বর ২০২৫) শুক্রবার ১০টা ৩০মিনিটের দিকে বাউফলের সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের সমর্থিত নেতা কর্মীদের মিছিল করেছেন।

মিছিলটি ৮ নং ওয়াড বিএনপির একাংশের দলীয় অফিস থেকে শুরু হয়ে কলেজ মাঠে শেষ হয় এবং বিএনপির নেতা কর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্য বিএনপির দিকনির্দেশনা মূলক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের জন্য সকলকে ঐক্য বদ্ধ হয়ে ভোট দেয়ার আহ্বান জানান।

এদিকে ইঞ্জিনিয়ার এ কে এম ফারুক আহমেদের তালুকদারের নির্দেশ বাউফল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে সকাল সাড়ে ১১ টার দিকে বনাট্য র‍্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরের হাসপাতাল রোডে অবস্থিত বিএনপির কার্যালয় এসে শেষ হয় ও
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী বাউফল পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিকেল ৫ টায় বিএনপির নেতা মোঃ মুনির হোসেন স্থানীয় পাবলিক মাঠে নেতা কর্মী ও জনগণের উদ্দেশ্য বক্তব্য ঐক্য বদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST