সারাদেশ

শ্রীমঙ্গলে জাঁকজমকপূর্ণ শোভাযাত্রার মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৬ , ১১:২০:০৪ প্রিন্ট সংস্করণ

শ্রীমঙ্গলে জাঁকজমকপূর্ণ শোভাযাত্রার মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত।

অন্তর মিয়া,মৌলভীবাজার প্রতিনিধি:
​শ্রীমঙ্গল (মৌলভীবাজার) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চ-পুরে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে এক সুবিশাল বর্ণাঢ্য গাড়ি বহর ও শোভাযাত্রা (র‍্যালি) বের করা হয়।
​শোভাযাত্রাটি শহরের সিন্দুরখান রোড থেকে শুরু হয়ে শাপলাবাগ, হবিগঞ্জ রোড, মৌলভীবাজার রোড, স্টেশন রোড, ভানুগাছ রোড, জালালিয়া রোড ও মুসলিমবাগসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে মুসলিমবাগ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
​শোভাযাত্রা শেষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য প্রদান করেন:
​মুহাম্মদ নাজমুল হুসাইন
​মুহাম্মাদ আব্দুল মান্নান
​আব্দুর রহমান রতন মিয়া
​অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন মুহাম্মদ কামাল হুসাইন।
​আলোচনা সভা শেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শানে মিলাদ শরীফ পাঠ, বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরিশেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST