জাতীয়

বিএনপি সরকার তার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে: প্রতিমন্ত্রী আজাদ

  প্রতিনিধি ১৮ মার্চ ২০২৬ , ১০:২৬:১৮ প্রিন্ট সংস্করণ

গাইবান্ধা প্রতিনিধি
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, হাত থেকে ভোটের কালি ওঠার আগেই বিএনপি সরকার তার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। এই হলো বিএনপি এবং তারেক জিয়ার সরকার। তারেক জিয়ার সরকার মানুষের উন্নয়নে কাজ করার অঙ্গীকারবদ্ধ। করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ- এই স্লোগানকে ধারণ করে সারা বাংলাদেশে খাল খনন কর্মসূচির বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে।
বুধবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে সিংজানি খালের সাড়ে ৪ কিলোমিটার খাল খননের আনুষ্ঠানিক উদ্বোধন করে এক সমাবেশে তিনি এসব কথা বলেছেন ।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, জাতীয়তাবাদী দলের নির্বাচনি ৩১টি প্রতিশ্রুতির মধ্যে একটি হলো খালখনন। ইতোমধ্যে নির্বাচনের পর সরকার গঠন করে ইতোমধ্যে সারা দেশে ফ্যামিলি কার্ড, কৃষি ঋণ মওকুফসহ গত ১৬ মার্চ থেকে খাল পুনঃখননের কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী। এই খাল খননের মাধ্যমে শুধু কৃষি ক্ষেত্রে উন্নয়ন হবে না, স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। খালে হাঁস পালন হবে, মাছ চাষ হবে এবং আশপাশের মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। শুষ্ক মৌসুমে খান বিলের নব্যতা ধরে রেখে কৃষি ও সেচ কাজে ব্যবহার করা যাবে। আর্থিকভাবে স্বাবলম্বী হবে আশপাশের মানুষের।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক কবীর, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুন্নবী টিটুল প্রমুখ।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST