সারাদেশ

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন ও আরাফাত রহমান কোকের ৫৬তম জন্মবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা

  প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৬ , ২:০৬:৩৬ প্রিন্ট সংস্করণ

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন ও আরাফাত রহমান কোকের ৫৬তম জন্মবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন এবং প্রয়াত আরাফাত রহমান কোকের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।
উপজেলা বিএনপির সহিদুর রহমান সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম লিটন এবং আলমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আলম প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরে আলোচনা সভা শেষে মরহুম আরাফাত রহমান কোকের রুহের মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন মাওলানা নূরুজ্জামান।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST