রাজনীতি

শ্রীপুরে জামায়াতের গণমিছিল গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি

  প্রতিনিধি ২ আগস্ট ২০২৬ , ৩:৩৩:১৫ প্রিন্ট সংস্করণ

শ্রীপুরে জামায়াতের গণমিছিল গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি

শ্রীপুর প্রতিনিধি:
গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্টদের বিচারের দাবিতে গাজীপুরের শ্রীপুরে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখা।
শনিবার(১ আগস্ট)বাদ আসর শ্রীপুর উপজেলা গেট থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট হয়ে শ্রীপুর থানা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। কর্মসূচিতে উপজেলা,পৌরসভা এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা জাহাঙ্গীর কবির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ড.মো. জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও শ্রীপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান,উপজেলা সেক্রেটারি ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল কালাম আজাদ,পৌর আমির ডা. আনিসুজ্জামান,উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি আফজাল হোসাইন খান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্রীপুর উপজেলা সেক্রেটারি আরিফুল ইসলাম আদিল। এছাড়াও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন,গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করা উচিত। তারা অভিযোগ করেন,এ বিষয়ে সরকার বিলম্ব করছে। একই সঙ্গে জুলাই গণহত্যার ঘটনায় দায়ীদের দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন- জনগণের রায় বাস্তবায়ন এবং অভিযুক্তদের বিচার নিশ্চিত না হলে জনগণ গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে তারা জানান।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST