প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ৭:৪২:০৪ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলায় আসন্ন গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের প্রতিষ্ঠান প্রধানদের সাথে এক বিশেষ মতবিনিময় ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরের দিকে বাউফল উপজেলা অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
সভায় আসন্ন গণভোটের গুরুত্ব এবং ভোটগ্রহণে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সালেহ আহমেদ বলেন, একটি স্বচ্ছ ও সফল নির্বাচনের জন্য তৃণমূল পর্যায়ে সচেতনতা প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ সমাজে অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রভাবশালী ব্যক্তি। সাধারণ মানুষকে ভোটদানে উদ্বুদ্ধ করতে আপনাদের ভূমিকা অপরিসীম।
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে এমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি যাচাই।
গণভোটের প্রয়োজনীয়তা ও নিয়মকানুন সম্পর্কে অবহিত করে সভার শেষে জনসচেতনতা তৈরির লক্ষ্যে উপস্থিত সকলের মাঝে আনুষ্ঠানিক লিফলেট বিতরণ করা হয়।
উপস্থিত শিক্ষক প্রতিনিধিরা সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে উপজেলা প্রশাসনের এই উদ্যোগে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষা কর্মকর্তা, প্রশাসনের অন্যান্য ব্যক্তিবর্গ এবং শতাধিক প্রতিষ্ঠান প্রধান উপস্থিত ছিলেন।












Design & Developed by BD IT HOST