সারাদেশ

বিএনপি নেতাকে সারা রাত বেঁধে রাখলেন স্থানীয়রা

  প্রতিনিধি ১২ জুলাই ২০২৫ , ৯:৪৮:৫০ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
মানিকগঞ্জের দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে মো. সিরাজুল ইসলাম মুনজেল (৪৫) নামে এক বিএনপি নেতার অনৈতিক সম্পর্কের বিষয় হাতেনাতে ধরার পর গাছের সঙ্গে বেঁধে রেখেছে স্থানীয়রা।এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে ধামশ্বর ইউনিয়ন চর দেশগ্রামে এ ঘটনা ঘটে।
সিরাজুল ইসলাম মুনজেল ধামশ্বর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই প্রবাসীর স্ত্রীর ঘরে এক ব্যক্তির প্রবেশ নিয়ে এলাকায় দীর্ঘদিনের চাঞ্চল্য ছিল।গতরাতে মুনজেল ওই ঘরে ঢোকার পর স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে এবং ভোররাত পর্যন্ত গাছের সঙ্গে বেঁধে রাখে।
ধামশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, রাত ২টার দিকে স্থানীয়রা তাদের আটক করে গাছে বেঁধে রাখে।তারা দুজনই অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেছেন।ওই নারীর প্রবাসী স্বামী এখন তাকে নিয়ে সংসার করবেন না বলে জানিয়েছেন।তবে অভিযুক্ত দুজনই দুজনকে বিয়ে করতে রাজি আছেন।এখন সামাজিকভাবে বিষয়টা মীমাংসার চেষ্টা চলছে।সেখানে থানা পুলিশ এবং ইউপি চেয়ারম্যান উপস্থিত আছেন।তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।
স্থানীয় ধামশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইদ্রিস আলী বলেন, অভিযুক্ত দুজনই দুজনকে বিয়ে করতে রাজি আছেন।বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।
দৌলতপুর থানার ওসি আল-মামুন জানান, বিষয়টি অবগত হওয়ার পরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST