প্রতিনিধি ১৭ জুলাই ২০২৬ , ৬:২৯:৫২ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ সোহেল (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকেলে বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গোলাবাড়ী মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ সোহেল বাউফল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আজাহার সিকদারের ছেলে। তার মায়ের নাম নুর নাহার বেগম।
বাউফল থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডস্থ গোলাবাড়ী মোড়ের জয়নাল বেকারির সামনের বালুর মাঠে অভিযান চালায় পুলিশ। এ সময় সোহেলকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কাছে থাকা ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয় এবং তাৎক্ষণিক তাকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানা পুলিশ জানায়, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।






Design & Developed by BD IT HOST