প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৫ , ১০:১৬:৫৭ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৩০ তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) বিকাল ৪টার দিকে উপজেলা পরিষদ জামে-মসজিদে উপজেলা পর্যায়ের ৩০ তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মতিন।
অনুষ্ঠানে ভাপতিত্ব করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাউফল শাখার সভাপতি হাফেজ মাওলানা মুফতি আবু তাহের,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি আনোয়ার হোসাইন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল মতিন।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাউফল শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ কারী আমির হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা সানাউল্লাহ,সহ-সভাপতি হাফেজ মাওলানা ইমাম হোসাইন।


















Design & Developed by BD IT HOST