প্রতিনিধি ১০ মে ২০২৬ , ২:৫১:০৫ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচির সময়সীমা আগামী ২০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ রোববার (১০ মে) এক ফেসবুক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সালেহ আহমেদ।
উপজেলা নির্বাহী অফিসার তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী হামের টিকা দেওয়ার সময়সীমা ১০ মে থেকে বাড়িয়ে ২০ মে পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে। বাউফল উপজেলার যেসকল শিশু এখনও এই টিকার আওতায় আসেনি, তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে তিনি বিশেষ গুরুত্বারোপ করেছেন।
সালেহ আহমেদ তার পোস্টে সম্মানিত অভিভাবকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, বাউফল উপজেলার এখনো যেসব বাচ্চাকে হামের টিকা দেয়া হয় নি, আপনারা অতি দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা নিকটস্থ টিকাদান কেন্দ্রে যেয়ে আপনার সন্তানকে টিকা দেয়ার ব্যবস্থা গ্রহণ করুন।
সময়সীমা বাড়ানোর ফলে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন পর্যায়ের টিকাদান কেন্দ্রগুলোতে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, একটি শিশুও যেন টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যেই এই বর্ধিত সময় কাজে লাগানো হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং শিশুদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে এই বার্তাটি সবার মাঝে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। আজ ১০ মে থেকেই এই নির্দেশনা কার্যকর হয়েছে এবং আগামী ২০ মে পর্যন্ত উপজেলার সকল টিকাদান কেন্দ্র খোলা থাকবে।


















Design & Developed by BD IT HOST