প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৫ , ৫:১৬:০৬ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে সজিবুল ইসলাম সজল (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। সজল কনকদিয়া ইউনিয়ন জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টার দিকে উপজেলার কনকদিয়া বাজার সংলগ্ন সরদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানাগেছে, সজল মোটরসাইকেলে করে বাজার থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি অবৈধ ট্রলির সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সজল কনকদিয়া ইউনিয়নের নারায়নপাশা গ্রামের মো. মোশারফ হাওলাদারের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, ট্রলির চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে । এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


















Design & Developed by BD IT HOST