প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৪ , ২:০৭:৫৯ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার জন্য উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৭অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ড ,বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন, ,সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন সভার শেষে দুপুর ১২:০০ টায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়, সভায় বাউফলের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন যথাযথ কর্তৃপক্ষ।












Design & Developed by BD IT HOST