সারাদেশ

বাউফলে তরমুজবাহী ট্রলার ডাকাতি, প্রধান আসামি ভোলায় গ্রেপ্তার

  প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৫ , ৮:২৮:১৯ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
বাউফলের তেঁতুলিয়া নদীতে তরমুজবাহী ট্রলার ডাকাতির প্রধান আসামি কামাল হোসেন (৩৮) কে গ্রেপ্তার করেছে র‍্যাব।
পটুয়াখালী র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদ আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ শনিবার (৪ অক্টোবর) ভোররাত ৪টার দিকে ভোলার দক্ষিণ দিঘলদী এলাকার নিজ বাড়ি থেকে র‍্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্প ও ভোলা ক্যাম্প যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।
অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের ১৪ মার্চ রাত ১১টার দিকে শহিদুল মাতব্বর নামে এক তরমুজচাষি গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের কপালবেড়া এলাকা থেকে প্রায় ১০ হাজার পিস তরমুজ নিয়ে চাঁদপুরের দিকে যাচ্ছিলেন। ট্রলারটিতে প্রায় ১৫ লাখ টাকার তরমুজ ছিল।
তরমুজবোঝাই ট্রলারটি বাউফলের নাজিরপুর ইউনিয়নের তেঁতুলিয়া নদীতে পৌঁছালে ৭–৮ জন সশস্ত্র ডাকাত ট্রলারটির গতি রোধ করে ট্রলারে থাকা শ্রমিকদের মারধর করে এবং ট্রলারভর্তি তরমুজ লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় তরমুজচাষি শহিদুল মাতব্বর বাদী হয়ে অজ্ঞাতনামা ৭–৮ জনের বিরুদ্ধে বাউফল থানায় মামলা দায়ের করেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST