প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৬ , ১০:৫২:১৩ প্রিন্ট সংস্করণ
কক্সবাজার প্রতিনিধি:
মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনায় টেকনাফের হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ সীমান্তের নাফ নদীর বেড়িবাঁধ দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করা ৫২ জনকে কক্সবাজার জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
এদের মধ্যে আরকান রোহিঙ্গা সলভেশন আর্মি ৩ জন, রোহিঙ্গা ইসলামী মাহাস ১৮ জন, এআরএ আরাকান রোহিঙ্গা আর্মি ২৯ জন এবং ২ জন কাকরা শিকারি রয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে টেকনাফ মডেল থানা থেকে কড়া পুলিশ পাহারায় তাদের কক্সবাজার আদালতে নেওয়া হয়।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন রুদ্র বিকালে যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আটক ৫২ জনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে উখিয়া ৬৪ বিজিবির হোয়াইক্যং বিওপির নায়েক সরওয়ারুল মোস্তফা বাদী হয়ে টেকনাফ থানায় মামলা রুজু করলে তাদের টেকনাফ থানা থেকে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গত রোববার টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যসহ মোট ৫৭ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, যাচাই-বাছাই শেষে নাফ নদীতে মাছ আহরণে নিয়োজিত দুই বাংলাদেশি নাগরিকসহ নিরীহ চারজনকে ছেড়ে দেওয়া হয়। বাকি ৫৩ জনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়। বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের সদস্য নায়েক ছরওয়ারুল মোস্তফা মামলার বাদী।
মামলার এজাহারভুক্তদের মধ্যে একজন গুরুতর আহত হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি ৫২ জনকে মঙ্গলবার আদালতে হাজির করা হয়েছে বলে জানান ওসি সাইফুল ইসলাম।












| সোম | মঙ্গল | বু | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
| ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
| ৯ | ৩০ | |||||
Design & Developed by BD IT HOST