সারাদেশ

বাউফলে ছাত্রদলের উদ্যোগে ময়লা-আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

  প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৫ , ৮:১২:২৭ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল ফাহাদের নেতৃত্বে ময়লা আবর্জনা পরিষ্কারে এগিয়ে এসেছেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫ ) বাউফল পৌর শহরের পাবলিক মাঠ, মুক্ত মঞ্চে ও পাশের সড়কের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে দেখা গেছে ছাত্রদল নেতাকর্মীদের।
পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল ফাহাদের নেতৃত্বে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী এ কার্যক্রমে অংশ নেন।
এ সময় আবদুল্লাহ আল ফাহাদ বলেন, জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সহিংসতা লুটপাট ও জনগনের নিরাপত্তার স্বার্থে নতুন করে দেশ গড়ার লক্ষ্যে সকলকে একত্রে কাজ করার আহ্বান জানান।
তারই নির্দেশে আমরা আজকে উপজেলা ও পৌর ছাত্রদল পরিষ্কার পরিচ্ছন্নতা দায়িত্ব পালন করি ও মানুষকে জনসচেতনতা বাড়াতে নিজেদের পাড়া-মহল্লা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার আহবান করছি।
এবিষয়ে সাধারন জনতা ও ব্যবসায়ীরা বলেন, তারা অত্যন্ত একটা ভালো উদ্যোগ নিয়েছে এতে আমরা খুশি। তাদের এই উদ্যোকে আমরা সকল ধরনের সাহায্য ও সহযোগিতা করব।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শরীয়তউল্লাহ সৈকত, বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃআবু জাফর, যুগ্ম সাধারন সম্পাদক, মোঃ ইমরান, কেশবপুর ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো: সাকিব হোসেন, নওমালা আব্দুর রশিদ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃপাভেল,সাধারণ সম্পাদক মোঃ কবির,
পৌর ছাত্রদলের ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ হাওলাদার, ৬ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: অন্তর সহ আরো অনেকে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST