বরিশাল

বাউফলে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৪ , ১২:১৮:৪৯ প্রিন্ট সংস্করণ

দৈনিক একাত্তরের পাতা ডেক্স:
পটুয়াখালীর বাউফলে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় মো. সাগর (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯ টায় উপজেলা নাজিরপুর ইউনিয়নের ধানদি গ্রামের মৃধা বাড়ি ও সরদার বাড়ির মধ্যবর্তী বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাগর পেশায় একজন শ্রমিক এবং একই গ্রামের জয়নাল সরদারের ছেলে। পুলিশ জানায়, নিহত মো. সাগর নারায়ণগঞ্জ জেলায় একটি রডের দোকানে শ্রমিকের কাজ করতেন।
তিন দিন আগে তিনি ছুটিতে নিজ বাড়িতে আসেন। গতকাল রাত ১২ টার দিকে তিনি অজ্ঞাত কারণে বাসা
থেকে বের হয়। রাতে সে আর বাসায় ফেরেনি। সকালে গাছের ডালের সাথে দড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হবে।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST