প্রতিনিধি ২৩ জুলাই ২০২৬ , ১০:৫৮:৫৮ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধি
ফ্যামিলি কার্ড কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে অস্থায়ী নিয়োগের জন্য লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহমেদ।

পরীক্ষার সময়সূচি ও স্থান
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, নিয়োগ পরীক্ষার নির্ধারিত সময়সূচি ও স্থান নিম্নরূপ:
লিখিত পরীক্ষা: আগামী ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০:৩০ মিনিটে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা:
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য ২৬ জুলাই ২০২৬, রবিবার সকাল ১০ ঘটিকায় বাউফল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রত্যেক পরীক্ষার্থীকে অবশ্যই সঙ্গে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ডের ফটোকপি বাধ্যতামূলকভাবে নিয়ে আসতে হবে।


















Design & Developed by BD IT HOST