প্রতিনিধি ৯ মার্চ ২০২৬ , ৩:৩৭:৫৯ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারের ছোট ছেলে হাসিবুর রহমান হাসিবকে গ্রেফতার করে পুলিশ। আজ সকালে উপজেলার বগা ইউনিয়নের ব্যবসা প্রতিষ্ঠান মাছের মাছের ঘের থেকে থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানা পুলিশের একটি দল বগা ইউনিয়নে অভিযান চালিয়ে হাসিবকে তার নিজ বাসা থেকে আটক করে। ৫ই আগস্ট সরকার পরিবর্তনের পর তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়: হাসিবুর রহমান হাসিব উচ্চশিক্ষিত এবং কম্পিউটার সাইন্স অনার্স মাস্টার্স সম্পন্ন করেছেন। পরিবারের দাবি, তিনি সক্রিয়ভাবে সরাসরি কোনো নেতিবাচক কর্মকাণ্ডে যুক্ত না থাকলেও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছেলে ও দলীয় সমর্থক হওয়ায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে এসব মামলা দেওয়া হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নির্দিষ্ট একাধিক মামলায় আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে তাকে বাউফল থানা থেকে পটুয়াখালী বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। হাসিবের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, তিনি একজন মেধাবী ছাত্র এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে একাধিক মামলার আসামি হয়েছেন।












Design & Developed by BD IT HOST