প্রতিনিধি ১৮ জুলাই ২০২৬ , ১২:১৪:১৪ প্রিন্ট সংস্করণ
মতিঝিল প্রতিবেদক, ঢাকা:
ফেসবুকে ফেক আইডির মাধ্যমে হয়রানির উৎস অনুসন্ধানে গিয়ে উল্টো হুমকির মুখে পড়েছেন এক সাংবাদিক। এ ঘটনায় নিরাপত্তা ও আইনগত প্রতিকার চেয়ে রাজধানীর মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
অভিযোগকারী সারজিদ আহমেদ অপু ‘দৈনিক মুখপাত্র’-এর বিশেষ প্রতিনিধি এবং জাতীয় সাংবাদিক সংস্থা, ঢাকা মহানগর কোর কমিটির তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক।
জিডিতে উল্লেখ করা হয়, নোয়াখালীর স্থানীয় সাংবাদিক আজিম মিয়াকে দীর্ঘ দুই বছর ধরে ফেসবুকের দুটি ফেক আইডি থেকে ধারাবাহিকভাবে ব্যক্তিগত আক্রমণ, এআই-নির্মিত (AI) আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে মানহানি করা হচ্ছে। এ বিষয়ে ইতিপূর্বে সংশ্লিষ্ট থানায় ও ডিবি সাইবার ইউনিটে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে, যা বর্তমানে বিচারাধীন।
সারজিদ আহমেদ অপু অভিযোগে জানান, তদন্তমূলক অনুসন্ধানের অংশ হিসেবে গত ১১ জুলাই সন্ধ্যায় তিনি মো. জহিরুল ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। গত ২৭ জুন প্রকাশিত একটি ভিডিও সংক্রান্ত বিষয়ে বক্তব্য জানতে চাইলে জহিরুল ইসলাম চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগমতে, জহিরুল সাংবাদিকের সঙ্গে অশালীন ভাষায় কথা বলেন, তাকে ব্যক্তিগতভাবে ভয়ভীতি প্রদর্শন করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
অভিযোগে আরও বলা হয়, ফোনালাপের সময় জহিরুল ইসলাম সাংবাদিক সমাজ এবং একটি সাংবাদিক সংগঠন সম্পর্কে অত্যন্ত আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করেন। এছাড়া, ওই ঘটনার পর থেকে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে অনবরত কল করে তাকে মানসিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা করা হচ্ছে।
সারজিদ আহমেদ অপু বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমি যে ধরনের অমানবিক আচরণ ও হুমকির শিকার হয়েছি, তা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত এবং নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে অভিযুক্ত মো. জহিরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সাথে প্রকাশ করা হবে।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।












| সোম | মঙ্গল | বু | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ |
| ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২ | ৯ | ৩০ | ||||






Design & Developed by BD IT HOST