প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২৪ , ৫:২৪:৪৭ প্রিন্ট সংস্করণ
গাজীপুর প্রতিনিধি:
এবারে ভারত ও বাংলাদেশের বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে ভারতের সুনামধন্য লেখক কবি শাহবাজ ও বাংলাদেশের স্বতন্ত্র বার্তা পত্রিকার সম্পাদক,বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট কবি ও সাংবাদিক মোঃ মশিউর রহমান এর যৌথ কাব্যগ্রন্থ বন্দি শালার পাখি।
এই কাব্যগ্রন্থে বাংলা তথা বাঙালির জীবনের প্রকৃত রূপরেখা তুলে ধরা হয়েছে,এই কাব্যের বাস্তব রূপ দিতে কবি গ্ৰাম বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পরিদর্শন করেছেন,প্রকৃত সমস্যা খুঁজে খুঁজে তুলে ধরার চেষ্টা করেছেন।
কবিতা বইটি পাওয়া যাবে ভারতের বইমেলাতে ও বাংলাদেশের অমর একুশে বই মেলায় প্রতিবিম্ব প্রকাশ বুক স্টলে।
বইটি প্রকাশিত হচ্ছে ভারতের সুনামধন্য কোজাগরী প্রকাশনী থেকে। বন্দিশালার পাখি কাব্যগ্রন্থে কবি শাহবাজ পশ্চিমবঙ্গের তথা বাঙালি মধ্যবিত্ত পরিবারের এবং সাধারণ গরিব জনগণের দৈনন্দিন জীবনের সমস্যা তুলে ধরার চেষ্টা করেছেন,তার সাথে নবীন পাঠক ও পাঠিকাদের রুচি সম্মত প্রেম ভালোবাসার ছন্দ দিয়ে প্রতিটি কবিতাকে প্রাণবন্ত করে তোলার আপ্রাণ চেষ্টা করেছেন।
এবং বাংলাদেশের কবি সাংবাদিক মশিউর রহমান বাংলাদেশের গ্ৰাম বাংলার এবং আধুনিক যুগের ছেলে মেয়েদের বাস্তবিক সমস্যা ও তার সমাধান তুলে ধরা চেষ্টা করেছে,তার সাথে মানব সম্পর্কে সঠিক মূল্যায়ন করার চেষ্টা করেছেন, এবং শ্রদ্ধেয় গুরুজনদের প্রতি সম্মান ও সাম্প্রদায়িকতার মত সমকালীন সমস্যার সমাধান খুঁজে বার করার চেষ্টা করেছেন।
বন্দিশালার পাখি কাব্যগ্ৰন্থের মধ্য দিয়ে প্রকৃত মানব জীবন দর্শন এবং মানব প্রেমের বর্ণনা দেওয়া চেষ্টা করেছেন ভারতের সুনাম ধন্য কবি সাহিত্যিক শাহবাজ ও বাংলাদেশের কবি সাংবাদিক মোঃ মশিউর রহমান সাহেব।












| সোম | মঙ্গল | বু | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
| ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
| ৯ | ৩০ | |||||






Design & Developed by BD IT HOST