আন্তর্জাতিক

ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ কোল টমাসের বিরুদ্ধে

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৬ , ৪:১১:১৭ প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক:
ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সাংবাদিকদের নৈশভোজে গুলির ঘটনায় অভিযুক্ত কোল টমাস অ্যালেনকে স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) ফেডারেল আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে হত্যাচেষ্টা এবং আগ্নেয়াস্ত্র–সংক্রান্ত দুটি অভিযোগ আনা হয়েছে।
৩১ বছর বয়সি কোল টমাস অ্যালেন দোষী সাব্যস্ত হলে তাকে আজীবন কারাদণ্ডের মুখোমুখি হতে হবে।

দুইজন সহকারী পাবলিক ডিফেন্ডারের মাধ্যমে প্রতিনিধিত্ব করা অ্যালেন শুনানিতে কোনো দোষ স্বীকার বা অস্বীকার করেননি।

তার আইনজীবীদের একজন তেজিরা আবে বলেন, অ্যালেনের কোনো অপরাধমূলক রেকর্ড নেই এবং ‘এই মুহূর্তে তাকে নির্দোষ হিসেবেই গণ্য করা হচ্ছে’।

কী ঘটেছিল ওই অনুষ্ঠানে

ওয়াশিংটন হিল্টনে অনুষ্ঠিত নৈশভোজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্প, মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ উচ্চপদস্থ কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অভিযোগ রয়েছে, অ্যালেন নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে ভেন্যুর দিকে অগ্রসর হওয়ার সময় গুলি চালান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করে এবং প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST