প্রতিনিধি ২৫ জুলাই ২০২৬ , ১২:২১:৫২ প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেক্স:
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে বিজেপি সরকার।
শুক্রবার (২৪ জুলাই) সরকারের প্রসরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এমনটাই দাবি করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। খবর নিউজ১৮-এর।
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস জানান, প্রতিনিধিদল সরকারের কাছে তাদের সব দাবি পেশ করেছেন। এর মধ্যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগই মূল দাবি। তার ভাষায়, ‘আমাদের প্রথম দাবি হলো ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
তিনি আরও বলেন, নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনার পর যারা তাদের সন্তানদের হারিয়েছে, আমরা সেই পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণও দাবি করেছি। পাশাপাশি বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী ও তরুণদের বিরুদ্ধে যেন কোনও এফআইআর বা মামলা দায়ের না করা হয়, সেই দাবিও জানানো হয়েছে। যদি ইতোমধ্যে এমন কোনও মামলা নথিভুক্ত করা হয়ে থাকে, তবে তা প্রত্যাহার করতে হবে।
সিজেপির তথ্য অনুযায়ী, এ দাবিগুলোর মধ্যে দুটির বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে সরকার। যার মধ্যে রয়েছে–ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া এবং শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা না নেওয়া।
তবে সৌরভ দাস দাবি করেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির বিষয়ে সিদ্ধান্ত নিতে কেন্দ্র আরও কিছু সময় চেয়েছে। তিনি বলেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে সরকারের সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। সরকার আগামীকাল (শনিবার বিকাল) পর্যন্ত সময় চেয়েছে। যদি পদত্যাগ না হয়, তবে আন্দোলন আরও বড় আকার ধারণ করবে।
অবশ্য বৈঠকের পর সিজেপি যেসব কথা সংবাদমাধ্যমকে জানিয়েছে, সেসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু নিশ্চিত করেনি ভারত সরকার।
প্রসঙ্গত, শুক্রবার দিল্লির ভিঠাল প্যাটেল হাউসে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং এবং সিজেপির প্রতিনিধি সৌরভ দাস ও জাতীয় মুখপাত্র আশুতোষ রাংকারের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রশ্নফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা না নেওয়ার দাবি সরকার মেনে নেওয়ার খবর পাওয়ার পরই আলোচনায় বসার বিষয়ে সম্মত হয়েছিল সিজেপি। তবে দলটি এটাও স্পষ্ট করে দিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে কোনও আপস করা হবে না।
বৈঠকের পর জে পি নাড্ডা সাংবাদিকদের এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রায় দুই ঘণ্টাব্যাপী এই আলোচনায় সিজেপির দাবি এবং পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের প্রস্তাবগুলোর ওপরেই মূলত ফোকাস করা হয়েছে। শনিবারও (২৫ জুলাই) এই আলোচনা চলবে।












Design & Developed by BD IT HOST