সারাদেশ

টেকনাফের অপহরণ শেষে পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে আটক ৫

  প্রতিনিধি ২০ জুলাই ২০২৫ , ৮:০৫:৫১ প্রিন্ট সংস্করণ

কক্সবাজার জেলার টেকনাফের হোয়াইক্যং ইউপির শামলাপুর সড়কে সিএনজি (অটোরিকশা) চালক পাবেল চাকমা অপহরণের ঘটনার সঙ্গে জড়িত এবং পাহাড়ি ডাকাতদলের ৫ সদস্যকে পাহাড় থেকে পালিয়ে যাওয়ার সময় আটক করেছে পুলিশ।
টেকনাফ মডেল থানার বাহার ছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা তাদের আটক করে। এ সময় তাদের থেকে ১টি দেশীয় তৈরি পাইপ গান, ৩টি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
আটকরা হলেন- কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা আব্বাস উদ্দিন, সাকিবুল ইসলাম, ফরহাদ মিয়া, মো. রবিউল হোসেন ও মো. তাওসিফ। রোববার (২০ জুলাই) দুপুরে টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেনেছি, পাহাড়ে অবস্থানকারি ডাকাত ও অপহরণকারীরা সুযোগ বুঝে পাহাড় থেকে পালিয়ে যাওয়ার জন্য ১৯ জুলাই রাতে বাহারছড়ার লামার বাজার মেরিন ড্রাইভের পুলিশ চেকপোস্ট সংলগ্ন সৈকত কাউন্টারের সামনে অবস্থান করছে।
এ তথ্যর ভিত্তিতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা তাদেরকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যে পাহাড়ি এলাকা থেকে ১টি দেশীয় তৈরি পাইপ গান, ৩টি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গত ১৮ জুলাই হোয়াইক্যং শামলাপুর সংযোগ সড়কের ঢালায় পাবেল চাকমা নামে এক সিএনজি চালক অপহরণের শিকার হন। এ ঘটনায় তারা সরাসরি জড়িত বলে স্বীকার করেন। সে সঙ্গে অপহরণের শিকার পাবেল চাকমা আটক ৫ জন ডাকাতকে শনাক্ত করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি করেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST