বরিশাল

বাউফলে স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৫ , ১২:৪২:৫৪ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফলে স্প্রেইড হিউম্যানিটি এর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) সকাল ৯টায় বাউফল সরকারি কলেজ হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রায় ৬০ জন এতিম, অসহায় ও পঙ্গু মানুষকে দুপুরের খাবার পরিবেশন করা হয় এবং তাদের মাঝে ১৫ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ বশার তালুকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ রুহুল আমিন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. মোঃ মিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, বাউফল উপজেলা বিএনপির আহবায়ক আপেল মাহমুদ ফিরোজ, বাংলাদেশ ইসলামী আন্দোলন বাউফল উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সদস্য সচিব মাওলানা নুরুল আমিন, গোসিংগা সচেতন সমাজ এর সভাপতি প্রভাষক মোঃ সাইফুল ইসলাম, স্প্রেইড হিউম্যানিটির উপদেষ্টা পরিষদের কার্যনির্বাহী কমিটি সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা মানবিক কার্যক্রম আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে এতিম-অসহায়দের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয় এবং তাদের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সায়েমা রহমান সারা।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST