সারাদেশ

জুলাই বিপ্লবে আহত ও শহীদ পরিবারদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

  প্রতিনিধি ১৮ জুন ২০২৫ , ২:১১:২৮ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে জুলাই আন্দোলনে আহতদের সাথে মতবিনিময়
পটুয়াখালীর বাউফলে জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সঙ্গে মতবিনিময় ও স্বাস্থ্যকার্ড বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন২০২৫) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা ও স্বাস্থ্যকার্ড বিতরন অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রতিক কুমার কুন্ড, বাউফল প্রেসক্লাব সভাপতি জলিলুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।
বাউফল উপজেলার জুলাই আন্দোলনে ৪১জন আহত ও ৬ জন নিহত পরিবারের সদস্যরা অংশগ্রহন করেন।
এ সময় আহত ও নিহত পরিবারের সদস্যরা তাদের বিভিন্ন বিষয় নিয়ে ইউএনও আমিনুল ইসলামের সাথে মতবিনিময় করেন। আলোচনা শেষে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের স্বাস্থ্যকার্ড ও দুপুরের খাবার বিতরন করেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST