আন্তর্জাতিক

ছক্কা হাঁকানোর পর মাঠেই ক্রিকেটারের মৃত্যু

  প্রতিনিধি ৩০ জুন ২০২৫ , ১০:০১:২৯ প্রিন্ট সংস্করণ

স্পোর্টস ডেস্ক:
খেলতে খেলতেই মারা গেছেন ভারতীয় এক ক্রিকেটার। রোববার ম্যাচ চলাকালীন সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হরজিৎ সিং নামের এক ব্যাটসম্যান।
পাঞ্জাবের ফিরোজপুরের গুরহর সহায় এলাকার ডিএভি স্কুলের মাঠে এ ঘটনা ঘটে। অথচ কয়েক সেকেন্ড আগে সজোরে এক ছক্কা হাঁকিয়েছিলেন তিনি।
এক ভিডিওতে দেখা যায়, ছক্কা হাঁকানোর পর ক্রিজের মধ্যে বসে পড়েন হরজিৎ। ওই সময় নন-স্ট্রাইক প্রান্তের দাঁড়িয়ে থাকা সঙ্গীও এসে তার পাশে বসে পড়েন। কিছুক্ষণ পর মাটিতে লুটিয়ে পড়েন হরজিৎ। তখন মাঠে উপস্থিত সতীর্থ ও প্রতিপক্ষের খেলোয়াড়রা তাকে তোলার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
ব্যাটিংয়ের সময় হরজিৎ সিংয়ের পরনে ছিল সাদা-কালো টি-শার্ট। জ্ঞান হারিয়ে ফেলার পর কিছু খেলোয়াড় তাকে সিপিআর দেওয়ার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত হরজিৎকে বাঁচানো যায়নি। এই ক্রিকেটার কাঠমিস্ত্রির কাজ করতেন।

ওই ঘটনার ভিডিও সোশ্যাল মি

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST