প্রতিনিধি ১০ জুলাই ২০২৫ , ৮:০২:২৫ প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেক্স:
চীনের বিভিন্ন অঞ্চলে চলমান তীব্র তাপদাহের কারণে বরফের চাহিদা হঠাৎ করে অনেক বেড়ে গেছে। চীনের হাংঝো শহরের উপকণ্ঠে একটি বরফ কারখানায় ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। তারা বিশাল সাদা বরফের টুকরোগুলো রেফ্রিজারেটেড ট্রাকে তুলছেন—যা যাচ্ছে বাজার, দোকান, বড় অনুষ্ঠান বা স্টেডিয়াম ঠান্ডা রাখতে।
কারখানাটির নাম ফেইচাও, যার মালিক সান চাও বলেন, গ্রীষ্মের শুরুতে বরফের বিক্রি দিনে ১০০ টন থাকলেও জুলাই মাসে তা বেড়ে ৩০০-৪০০ টনে পৌঁছায়।
তাপমাত্রা যত বাড়ছে, বরফের চাহিদাও তত বাড়ছে বলে জানান তিনি।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে গরমের ধরন ও তীব্রতা দিন দিন বেড়ে যাচ্ছে। ২০২৪ সাল চীনের ইতিহাসে সবচেয়ে গরম বছর ছিল। ২০২৫ সালেও সেই ধারা অব্যাহত রয়েছে। খবর এএফপির।
হাংঝো শহরের পাশাপাশি চীনের পূর্বাঞ্চলীয় চেচিয়াং প্রদেশে তাপদাহজনিত স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। অনেক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।
চীনের জিয়াংসু প্রদেশে একটি ফুটবল ম্যাচে প্রায় ৬০ হাজার দর্শকের জন্য স্টেডিয়াম ঠান্ডা রাখতে ১০ হাজার বরফের ব্লক ব্যবহার করা হয়। এসব বরফ বিশাল আকৃতির এবং একেকটি ব্লকের দাম ৩.৫০ ডলারের মতো।
বরফের ব্যবহার শুধু স্টেডিয়াম বা ইভেন্টেই সীমাবদ্ধ নয়। সামুদ্রিক খাবারের দোকানগুলোও বড় বড় বরফের ব্লক কিনছে খাবার সংরক্ষণে। হাংঝো শহরের একটি মাছের দোকানের কর্মচারী পাশের কারখানা থেকে দুইটি বরফের ব্লক কিনে নিয়ে যান।
চীনে একদিকে গরম বাড়ছে, অন্যদিকে দক্ষিণাঞ্চলীয় গুইঝো প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত ৬ জন মারা গেছেন এবং ৮০ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নিতে হয়েছে।
বিশ্বের সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমণকারী দেশ হলো চীন, তবে তারা একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির খাতে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। সোলার ও উইন্ড পাওয়ার থেকে বিদ্যুৎ উৎপাদনে চীন অনেক এগিয়ে।
| সোম | মঙ্গল | বু | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
| ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
| ৯ | ৩০ | |||||
Design & Developed by BD IT HOST