প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:২৪:০৫ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেক্স:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সোনারগাঁ থানায় নিহতের বড় ভাই নাসিমুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে আবুল হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত মো. নাঈম মিয়া (২২) পরমেশ্বরদী গ্রামের আবদুল হেকিমের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নাসিমুল ইসলাম জানান, তারা দুই ভাই একসঙ্গে রাজমিস্ত্রির কাজ করতেন। ঘটনার আগে সন্ধ্যায় তারা বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসেছিলেন। হঠাৎ একজনের ফোন পেয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে সেখান থেকে নাঈম বের হয়ে যান। তিনি ফোনে বলছিলেন যে, ‘আমার কাছে টাকা নাই’। দুই থেকে তিনবার এ কথা বলেন। তখনও একটু দূরে দাঁড়িয়ে কথা বলছিলেন। কিছুক্ষণ পর দেখি নাঈম সেখানে নেই। একটু পর তিনিও বাড়িতে চলে যান।
তিনি আরও জানান, বাড়িতে গিয়ে নাঈমের মোবাইল ফোনে কল দিলেও তিনি ফোনটি বন্ধ পান। আধাঘণ্টা পর বাইরে হৈ-চৈ শুনতে পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান নাসিমুল। লোকজন ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করছিল। পরে এলাকাবাসীর সঙ্গে পাশের ফসলি জমিতে গিয়ে নাঈমের বস্তাবন্দি রক্তাক্ত নিথর দেহ দেখেন। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে। এ সময় তারা দেহটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার ওসি মো. মহিব্বুল্লাহ জানান, নিহত নাঈমের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, নাঈম সুদের বিনিময়ে মানুষকে টাকা ধার দিতেন। হত্যাকারীদের সঙ্গে লেনেদেনের দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদেরও গ্রেফতারে কাজ করছে পুলিশ।












| সোম | মঙ্গল | বু | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ |
| ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২ | ৯ | ৩০ | ||||






Design & Developed by BD IT HOST