বরিশাল

লাইভে এসে মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা বিএনপি নেতার

  প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৬ , ৮:১৩:৫০ প্রিন্ট সংস্করণ

বরিশাল প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী আ. সত্তার খান ফেসবুক লাইভে এসে দাখিল করা তার মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ফেসবুক লাইভ বক্তব্যে তিনি বলেন, দেশ ও মানুষের সেবার লক্ষ্য নিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন এবং তা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিলও করেছিলেন। তবে দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশের প্রতি পূর্ণ আস্থা ও শ্রদ্ধা জানিয়ে তিনি নির্বাচন কমিশন থেকে তার আপিল করা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
আ. সত্তার খান আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের একজন নিবেদিত কর্মী হিসেবে দলের ঐক্য এবং নেতার নির্দেশ তার কাছে সর্বোচ্চ গুরুত্ব বহন করে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যক্তিস্বার্থের চেয়ে দলীয় সংহতিই বেশি গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।
তিনি জানান, একজন সুশৃঙ্খল দলীয় কর্মী হিসেবে তারুণ্যের অহংকার তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তিনি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন। একই সঙ্গে তার এ সিদ্ধান্তে এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থন ও ভালোবাসা কামনা করেন।
বক্তব্যের শেষাংশে আ. সত্তার খান আশা প্রকাশ করেন, ইনশাআল্লাহ আগামী দিনে সবাই মিলে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একযোগে কাজ করা সম্ভব হবে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST