সারাদেশ

বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুইরেন্স চট্টগ্রাম মেট্রো সার্ভিস পয়েন্টের ব্র্যাঞ্চ ম্যানেজার মোহাম্মদ এজলাসের জন্মদিন উদযাপিত

  প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৬ , ১:১৬:০১ প্রিন্ট সংস্করণ

বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুইরেন্স চট্টগ্রাম মেট্রো সার্ভিস পয়েন্টের ব্র্যাঞ্চ ম্যানেজার মোহাম্মদ এজলাসের জন্মদিন উদযাপিত।

চট্টগ্রাম( চট্টগ্রাম) :
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুইরেন্স লিমিটেডের চট্টগ্রাম মেট্রো সার্ভিস পয়েন্টের সুযোগ্য ব্র্যাঞ্চ ম্যানেজার মোহাম্মদ এজলাসের জন্মদিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মেট্রো সার্ভিস পয়েন্টের কার্যালয়ে এক আন্তরিক শুভেচ্ছা বিনিময় ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুইরেন্স চট্টগ্রাম মেট্রো সার্ভিস পয়েন্টের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ব্র্যাঞ্চ ম্যানেজার মোহাম্মদ এজলাসকে ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে সহকর্মীদের সঙ্গে নিয়ে শুভ জন্মদিনের কেক কাটেন তিনি। এ সময় উপস্থিত সবাই তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
​সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মোহাম্মদ এজলাস একজন অত্যন্ত দক্ষ, পরিশ্রমি ও গতিশীল সংগঠক। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও সুচিন্তিত কর্মপরিকল্পনায় চট্টগ্রাম মেট্রো সার্ভিস পয়েন্ট প্রতিনিয়ত সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। গ্রাহকসেবা নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে তাঁর অবদান অনস্বীকার্য।
​শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে ব্র্যাঞ্চ ম্যানেজার মোহাম্মদ এজলাস সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “সহকর্মীদের এই ভালোবাসা ও সহযোগিতা আমার কাজের মূল অনুপ্রেরণা। বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুইরেন্সের সেবার মান অক্ষুণ্ণ রেখে চট্টগ্রাম মেট্রো সার্ভিস পয়েন্টকে আরও এগিয়ে নিতে আমরা সবাই একযোগে কাজ করে যাব।”
​পরশেষে মোনাজাতের মাধ্যমে ব্র্যাঞ্চ ম্যানেজারের দীর্ঘায়ু ও প্রতিষ্ঠানের সাফল্য প্রার্থনা করা হয় এবং উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে আনন্দময় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST