প্রতিনিধি ২০ আগস্ট ২০২৫ , ১১:৫২:৪০ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট ২০২৫) সকালে র্যালি, আলোচনা সভা, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১১টার দিকে বাউফল পাবলিক মাঠ মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মনির।
এসময় আরও উপস্থিত ছিলেন—বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম মিজানুর রহমান খোকন, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. খলিলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. বাদল হাওলাদার, সদস্য সচিব প্রভাষক মো. নাইম শিকদার তারেক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুজাহিদ ,উপজেলা ছাত্রদল নেতা মো. শাহিন রেজা, মো. রিয়াজ পঞ্চায়েত ও মো. তৌসিফুর রহমান রাফাসহ অন্যরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।












| সোম | মঙ্গল | বু | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
| ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
| ৯ | ৩০ | |||||






Design & Developed by BD IT HOST