সারাদেশ

ফেনীতে বাস দুর্ঘটনায় নিহত ৩: চালকের বিরুদ্ধে মামলা

  প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৫ , ৭:২৮:২৫ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
ফেনী জেলার দাগনভূঞায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার রাতে নিহত শামীমা আরার ছেলে নাফসি আল হাসান বাদী হয়ে দাগনভূঞা থানায় একটি মামলা করেন। এতে সুগন্ধা পরিবহণের চালক মো. ফরিদকে একমাত্র আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০ টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়া বাজারের লাকি রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জায়লস্কর ইউনিয়নের খুশিপুর এলাকার শামীমা আরা (৫০), দক্ষিণ জায়লস্করের মোহাম্মদ শ্রাবণ (২০) এবং দক্ষিণ বারাহী গোবিন্দ এলাকার ছামিরা (১৫)।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত না হলে কঠোর কর্মসূচি’
স্থানীয়রা জানান, নোয়াখালীগামী সুগন্ধা পরিবহণের বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। পরে উলটে গিয়ে একটি দোকানের ওপর পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হন।
মহিপাল হাইওয়ে থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, বেপরোয়া গতি ও বৃষ্টির কারণে দুর্ঘটনা ঘটেছে। বাসটি জব্দ করা হয়েছে।
দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান, নিহতের স্বজন মামলা করেছেন এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST