আন্তর্জাতিক

এস্তোনিয়ার কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা রাশিয়ার

  প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২৫ , ৭:২০:৪৯ প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ডেক্স:
রাশিয়া থেকে এস্তোনিয়ার একজন কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে মস্কো। বুধবার (৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সেদিন মস্কোয় নিযুক্ত এস্তোনিয়ার অস্থায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্স মারেক উহতেগিকে তলব করে রাশিয়ার পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়। ১৩ আগস্ট তাল্লিন কর্তৃপক্ষ কোনো কারণ ছাড়াই রুশ দূতাবাসের এক কূটনীতিককে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করেছিল। এর জবাব হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পাল্টা প্রতিক্রিয়া হিসেবে মস্কোয় নিযুক্ত এস্তোনীয় দূতাবাসের এক কর্মকর্তাকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, তাল্লিনের যেকোনো ‘শত্রুতাপূর্ণ পদক্ষেপ’ এর জবাব রাশিয়া দেবে এবং তা ‘জবাব ছাড়া’ থাকবে না।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST