জাতীয়

১০৪০ কোটি টাকার সার কিনছে সরকার

  প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২৫ , ৮:৩৭:২৮ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
এক লাখ ৪০ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের সার কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে ব্যয় হবে ১ হাজার ৪০ কোটি ৩৪ লাখ ৫০ হাজার ১০ টাকা। এসব সার কেনার পাশাপাশি সার কারখানার জন্য ১০ হাজার টন ফসফরিক এসিডও কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
কৃষি মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি সার আমদানি করা হবে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ও মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস-এর মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে হওয়া চুক্তির আওতায় এই সার কেনা হবে। এতে মোট খরচ হবে ২১২ কোটি ৯৫ লাখ ৬২ হাজার টাকা।
এছাড়া রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডা থেকে ৪০ হাজার টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানি করা হবে। কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে এই সার আনতে ১৭৭ কোটি ৩ লাখ ৪৪ হাজার টাকা খরচ হবে।
কৃষি মন্ত্রণালয়ের পৃথক এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানি করা হবে। মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে এই সার আনতে ৩৮১ কোটি ৬৯ লখ ৩০ হাজার ৩২০ টাকা ব্যয় হবে।
এছাড়াও শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-বাংলাদেশের কাছ থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে। এই সার কিনতে ১৬৬ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৭৫০ টাকা খরচ হবে।
বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের টিএসপিসিএলের জন্য ১০ হাজার টন ফসফরিক এসিড আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। গুয়ানজি পেনগুই ইকো-টেকনোলজি, চায়না থেকে এই ১০ হাজার টন ফসফরিক এসিড আনতে মোট খরচ হবে ১০২ কোটি ১৮ লাখ ৫৮ হাজার ৭৪০ টাকা।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST